ভোক্তার কারণেই চালের দাম আকাশচুম্বী
প্রয়োজনের অতিরিক্ত চাল ক্রয়ের ফলেই চালের দাম বৃদ্ধি পেয়েছে, বলছে বিক্রেতারা। এক সপ্তাহের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে প্রতি বস্তায় ৫০০ টাকা।
সমাজের এক শ্রেণীর মূর্খ বৃত্তবানদের কারণেই চালের বাজারের এই অবস্থা সৃস্টি হয়েছে। যে পরিবারে মাসে এক বস্তা চাল লাগে। সেই পরিবারেই যদি ৩ বস্তা চাল মজুত করে, তবে এধরণের পরিস্থিতি তৈরি হওয়াটাই স্বাভাবিক।
বিশ্লেষকরা বলছে, ক্রেতাদের পাগলামির কারণে এবং অসাধু ব্যবসায়ীদের কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে।
- সরকারের সঠিক তদারকি না হলে গরিব খেটে খাওয়া মানুষের না খেয়ে থাকতে হতে পারে। কারণ করোনা ভাইরাস পরিস্থিতিতে তাদের যেমন আয় কমেছে তেমনি দাম বাড়ছে দ্রব্যাদির দাম।

No comments