ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ক্লাস হবে টেলিভিশনের মাধ্যমে
দেশে করোনাভাইরাসের প্রভাব বিস্তার রোধে গত ১৭ই মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। এতে ভেঙে পড়তে বসেছে দেশের শিক্ষা ব্যাবস্থা।
এসব চিন্তা মাথায় রেখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দেশের সেরা শিক্ষকদের রেকর্ডিং ক্লাস সম্প্রচার করা হবে সংসদ টেলিভিশনে। জানা যায়, সামনে রোজার ছুটি আছে প্রায় ১মাস। এখন শিক্ষার্থীরা বাসায় বন্দি হয়ে আছে।
প্রাথমিক শাখার জন্য একইভাবে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে আজ।

No comments