২৬শে মার্চ থেকে বাংলাদেশ 'লকডাউন'
আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২৬শে মার্চ থেকে দেশের সকল গণপরিবহন 'লকডাউন' ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস প্রতিরোধেই এ ব্যবস্থা বলে জানিয়েছে, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়।
পণ্যবাহী ট্রেন এবং নৌযান ব্যাতিত আজ থেকেই সারাদেশে যাত্রীবাহী ট্রেন, নৌপথে লঞ্চ, ছোট নৌকা চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ এবং আগামীকাল কিছু যাত্রীবাহী বাস চলবে। তবে ট্রেনের টিকিট বিক্রিও বন্ধ থাকবে আজ থেকে।

No comments